ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

গাইবান্ধায় মাদকদ্রব্যের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩১, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার দুবলাগাড়ী এলাকায় মেসার্স দিলারা রিফুয়েলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশনের সামনে এ অভিযান পরিচালিত হয়।

‎আটককৃতরা হলেন-বিকাশ বাঁসফোর (২০), পিতা: মৃত কার্তিক বাঁসফোর মো. আকাশ (২০), পিতা: মো. হায়দার মিয়া

‎তারা উভয়েই গাইবান্ধা পৌরসভার গোডাউন রোডের কাঠপট্টি এলাকার বাসিন্দা।

‎ডিএনসি গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মোস্তফা জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জগামী একটি নম্বরবিহীন সিএনজিতে তল্লাশি চালানো হয়। সিএনজির পেছনের সিটের নিচে রাখা একটি পাটের বস্তা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়।পরিদর্শক মোস্তফা জামান বলেন,

‎মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে গাইবান্ধা জেলায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, মাদক শুধু একজনকে নয়, পুরো পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও এই যুদ্ধে অংশ নিতে হবে। গোপন তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হয়।

Visited ৭ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।