ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

বিশ্বকাপ ফুটবল ঘিরে রক্তঝরা সংঘর্ষ, কুমিল্লায় প্রাণ গেল ব্রাজিল সমর্থকের

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা প্রতিনিধি;

কুমিল্লায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দুই পক্ষের বাগবিতণ্ডার জেরে সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত শরিফুল ব্রাজিল দলের সমর্থক ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। এ ঘটনায় আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত দুই ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বিশ্বকাপ ফুটবল নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শরিফুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Visited ৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।