ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

চট্টগ্রামে আয়কর আইনজীবী হিসেবে এনবিআর-এর তালিকাভুক্ত হলেন শাহাদাত হোসেন রানা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর অধীনে আয়োজিত আয়কর আইনজীবী (ইনকাম ট্যাক্স লয়ার) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে আয়কর আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের ছেলে শাহাদাত হোসেন রানা।

তিনি লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে NBR-এর স্বীকৃতি অর্জন করেন। তাঁর এই অর্জন এলাকায় আনন্দের আমেজ ছড়িয়ে দিয়েছে। রানা একজন পরিশ্রমী, মেধাবী ও নিবেদিতপ্রাণ শিক্ষার্থী হিসেবে আগে থেকেই পরিচিত ছিলেন।

এই প্রসঙ্গে শাহাদাত হোসেন রানা বলেন,

“আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ার ফলে আমি আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। এই সাফল্য আমি উৎসর্গ করছি আমার পরিবার, শিক্ষক, বন্ধু ও সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি।

রানার এই অর্জন তরুণ প্রজন্মকে আইন পেশায় আগ্রহী করে তুলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আয়কর সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে।

Visited ৪৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।