ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

নারায়ণগঞ্জের মুসলিম নগর নয়া বাজার এলাকায় ডাইংয়ের ময়লা পানি পেরিয়ে চলাফেরায় জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

নারায়ণগঞ্জ ফতুল্লার বিসিক শিল্পনগরীর মুসলিম নগর (নয়া বাজার) এলাকায় ডাইংয়ের ময়লা পানির মধ‌্য দিয়ে সাধারণ মানুষের চলাচল করা যেন অস্বস্তিকর।এ নিয়ে জনমনে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে।

 

একটু বৃষ্টি হলেই যেন চলাচল ব্যাহত হয়ে পরে। এখানে ময়লা নিস্কাশনের জন্য ড্রেন থাকলেও সেই ড্রেনগুলো বর্তমানে অকেজো। ড্রেন দিয়ে ভালভাবে পানি যাওয়ার কারণে এ অবস্থা।

 

এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে। প্রতিনিয়ত ভ্যান, রিক্সা,মিশুক, বিদ্যুৎ চালিত অটোরিকশা ইত্যাদি ও চলে। এখানকার বেশিরভাগ লোকই ভাড়াটিয়া তারা জীবিকার উদ্দেশ্যে বিভিন্ন জেলা থেকে এসে কর্ম করছে।

 

যেহেতু, নারায়ণগঞ্জ বিসিক শিল্পনগরী এলাকা সেই জন্য ময়লা পানি নিষ্কাশনের জন্য ড্রেনগুলো সবসময় পরিষ্কার রাখা।যাতে ডাইংয়ের পানি দ্রুত ড্রেন দিয়ে চলে যেতে পারে।

 

যদিও হঠাৎ করে কোন সময় বৃষ্টি আসে তবু ও পানি জমে থাকবে না।এ ব্যাপারে স্থানীয় লোকজনের পদক্ষেপ ছাড়া কোনক্রমেই সমস্যা সমাধান হবে না।

 

কারণ স্থানীয়রা কোন সাড়া দেয় না। তারা তো মাস পার হতে না হতেই বাড়ি ভাড়া পায়। তাদের মাথার মধ্যে বিন্দুমাত্র টেনশন নেই।এর দুর্ভোগ পোহাতে হয় সাধারণ খেটে খাওয়া মানুষদের।

 

এখানে প্রায় কয়েক হাজার লোকের বসবাস। এলাকাটি অনেক ঘনবসতিপূর্ণ। এই রাস্তার পাশেই বাচ্চাদের লেখাপড়ার জন্য কয়েকটি মাদ্রাসা, কিন্ডার গার্টেন, এবং একটি মসজিদ ও রয়েছে। এছাড়াও অনেক দোকানপাট এবং একটি বাজার ও রয়েছে।

 

তবে বর্তমানে স্থানীয় জনমতেরা বলেছেন যে, পরবর্তীতে এই ধরনের অবস্থার সৃষ্টি যেন না হয় তারা এ ব্যাপারে জোড়ালো পদক্ষেপ নিবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Visited ২৬ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।