ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

বিদেশ পাঠানোর নামে প্রায় সাত লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক তরিকুল

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

শিবগঞ্জে বিদেশে পাঠানোর নামে প্রায় সাত লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

প্রতিকার চেয়ে ভূক্তভোগির আত্মীয় কাউসার শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন। ঘটনাটি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর বাগিচাপাড়া গ্রামে এবং প্রতারক হলো একই উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম।

গত রবিবার ২৪ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে ভুক্তভোগী কাউসারের স্বাক্ষরিত অভিযোগ সূত্রে জানা গেছে প্রায় তিন বছর আগে তরিকুল ইসলাম আত্মীয়তার সূত্র ধরে তার মাধ্যমে আমার ভাই জাকির হোসেন ও ভাতিজা মুকুল কে ম্যালেশিয়া পাঠানোর প্রস্তাব দিয়ে জন প্রতি ৪,৫০,০০০/- মৌখিক চুক্তি করে। আমি সরল বিশ্বাসে কয়েক দফায় ৬,৮০,০০০/-

টাকা ও পাসপোর্ট সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র তার হাতে দিই। টাকা নেওয়ার সময় তিনি উক্ত দুইজন কে আগামী এক মাসের মধ্যে ম্যালেশিয়া পাঠানোর প্রতিশ্রুতি দেন এবং ওই সময় বাকি টাকা নিবে বলে জানান।

কিন্তু বিদেশ না পাঠিয়ে পরবর্তীতে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে। গত এক বছর আগে তার বাড়িতে টাকা ও কাগজপত্র ফেরত চাইতে গেলে তরিকুল ও তার লোকজন আমাদের ওপর মারমুখী আচরণ করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়। আমরা ভয়ে ভীত হয়ে নিরব থাকি। গত ১৫ আগস্ট ২০২৫ তারিখ সকাল দশ টার দিকে স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে দাই পুখুরিয়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের চাকলা গ্রামের তরিকুলের বাড়িতে উপস্থিত হয়ে টাকা ও কাগজপত্র ফেরত চাইলে তরিকুল ও তার লোকজন আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বলে টাকা ও কাগজপত্র ফেরত দিবোনা যদি এরপর টাকা ও কাগজপত্র ফেরত চাস প্রান মেরে ফেলবো।

এ ব্যাপারে তদন্তকারি অফিসার এস আই পিয়ারুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, তদন্ত শেষে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

Visited ২৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।