ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওর্য়াড বিএনপির র্কাযালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৪, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতন প্রত্যাশা করে দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনকে স্বাগতম জানানোর মধ্যে দিয়ে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওর্য়াড বিএনপির র্কাযালয়ের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার পাটানবাড়ীতে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুপন মিয়ার সভাপতিত্বে কার্যালয়ের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাছনরাজার উত্তরসূরী দেওয়ান জয়নূল জাকেরীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালিদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন আহমদ,আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত,আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক এবং সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল নোমান।

পরে নেতৃবৃন্দরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জাতীয়তাবাদি দল বিএনপির যুক্তরাজ্যে নিউর্জাসি ষ্টটের সাধারন সম্পাদক হোসেন আহমদ পাটানোর উদ্যোগে মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে রান্নাকরা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

Visited ২৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।