ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

আইডিয়াল কম্পিউটার্স এর ১৭ বছর পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আবদুল হান্নান হীরা,চট্টগ্রাম প্রতিনিধি:

তারুণ্যের শক্তিকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলে বেকারত্ব ও হতাশামুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে ২রা সেপ্টেম্বর, ২০০৯ সালে চট্টগ্রামের প্রাণকেন্দ্র অলংকার মোড়ে প্রতিষ্ঠিত হয়েছিল আইডিয়াল কম্পিউটার্স।

সম্পূর্ণ নিজস্ব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে স্বপ্নবাজ হাজারো তরুণদের আস্থা ও বিশ্বাস নিয়ে ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

গত ২রা সেপ্টেম্বর, ২০২৫ প্রতিষ্ঠানের অলংকার মোড় ক্যাম্পাসে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক সাহাদাত হোসাইন স্যারের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইডিয়াল কম্পিউটার্সের সকলের গুরু খ্যাত ইমদাদ হোসাইন।

প্রতিষ্ঠানের প্রাক্তন প্রশিক্ষণার্থী ও সফল আত্মকর্মীরা সহ বিশেষ অতিথি ছিলেন

দৈনিক স্বদেশ বিচিত্রার বিশেষ প্রতিনিধি আবদুল হান্নান হীরা,

সাবেক প্রশিক্ষণার্থী ও পূর্বালী ব্যাংক কর্মকর্তা তানভীর রহমান সৈকত, উদ্যোক্তা রাশেদ হোসাইন, রোকনোজ্জামান রোকন, আবু সায়েদ, আই টি এক্সপার্ট তাইমুন হোসাইন, প্রশিক্ষকদের মধ্যে রোকন উদ্দিন শাহীন, অপূর্ব, ফাইজান, মেহেরাজ মুন্না, তুহিন সহ শত প্রশিক্ষণার্থীদের নিয়ে কেক কাটার মাধ্যমে ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ হতে প্রতিষ্ঠানের পরিচালক সাহাদাত হোসাইন কে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন।

Visited ২৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।