ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে ৫৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কুড়িগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ। জেলার ১১টি থানার আওতায় এবার ৫৬৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সব পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি গুজব ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এবার কুড়িগ্রাম সদর উপজেলায় ৮২টি, রাজারহাটে ১৩১টি, উলিপুরে ১২৫টি, নাগেশ্বরীতে ৭৫টি, ফুলবাড়ীতে ৭৮টি, ভূরুঙ্গামারীতে ১৬টি, কচাকাটায় ১৭টি, চিলমারীতে ২৮টি, চর রাজিবপুরে ১টি, রৌমারীতে ৯টি এবং ঢুষমারা থানার আওতায় ১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে আগাম সতর্কতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজার সার্বিক কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক কোনো তথ্য বা পরিস্থিতি নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জেলার সব পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি বিশেষভাবে আহ্বান জানান।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। উৎসব চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং জেলার বিভিন্ন এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Visited ১০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।