ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

কুমিরায় কোস্টগার্ডের হানা: মাদক সম্রাজ্ঞী নুরজাহানের বাড়িতে গাঁজা-অস্ত্র উদ্ধার, অভিযানের আগেই পলায়ন!”

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৮, ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় মাদকবিরোধী জোরালো অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরজাহানের বাড়িতে অভিযান চালিয়েছে ভাটিয়ারী স্টেশনের বাংলাদেশ কোস্টগার্ড। তবে অভিযানের সময় কৌশলে পালিয়ে যান নুরজাহান, ফলে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে কোস্টগার্ড সদস্যরা নুরজাহানের বসতঘর তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা, ধারালো দেশীয় অস্ত্র এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।

উদ্ধারকৃত আলামতের মধ্যে ফয়েল পেপারসহ মাদক গ্রহণের নানা উপকরণ পাওয়া যায়, যা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড চলার প্রমাণ বহন করে।

স্থানীয় বাসিন্দাদের মতে, নুরজাহান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার বাসা ছিল মাদক কারবার ও সেবনের অন্যতম কেন্দ্র। অভিযানের খবর পেয়ে আগেভাগেই পালিয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযান শেষে উদ্ধারকৃত সকল আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক নুরজাহানকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

এদিকে, স্থানীয়রা কোস্টগার্ডের এ ধরনের সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত ও কঠোর অভিযান জরুরি। নুরজাহানের মতো মাদক কারবারিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত।”

সীতাকুণ্ডে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান জনমনে স্বস্তি ফিরিয়ে আনবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

Visited ৯৫ times, ২ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।