ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

কুলাউড়ার হাজিপুরে মাদকদ্রব্য সহ এক যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

‎মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার হাজীপুর ইউনিয়নের ভূঁইগাঁও এলাকায় কিলো নাইট ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

‎এসআই (নিরস্ত্র) মোঃ হাবিবুর রহমান-এর নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ মাসুদুল হক, কনস্টেবল মোঃ তুরিকুল ইসলাম চৌধুরী এবং কনস্টেবল শামীম মিয়া সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

‎অভিযানকালে ভূঁইগাঁও সাকিনস্থ ত্রিমোহনীর মোড়ে সড়কের উপর থেকে আসামী মোঃ সাইফুল ইসলাম (৩৩), পিতা-মৃত আব্দুল খালিক, সাং-মানগাঁও, ইউনিয়ন-হাজীপুর, থানা-কুলাউড়া-কে আটক করা হয়।

‎পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামির কাছ থেকে একটি কাপড়ের ব্যাগে রাখা ভারতীয় তৈরি দুটি মদের বোতল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে রয়েছে—

‎একটি কাঁচের বোতলে ৩৭৫ মি.লি. ভারতীয় তৈরি BLACK, PURE GRAIN DELUXE WHISKY, আনুমানিক মূল্য ৩৫০০ টাকা।

‎একটি কাঁচের বোতলে ৩৭৫ মি.লি. ভারতীয় তৈরি মদ (প্লাস্টিকের নীল কর্কযুক্ত, লেবেলে MAGIC MOMENTS লেখা), আনুমানিক মূল্য ৩৫০০ টাকা।হালকা গোলাপি রঙের মোট ৮ পিস ইয়াবা ট্যাবলেট।

‎‎এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চক্রকে দমন করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

‎গ্রেফতারকৃত আসামিকে কুলাউড়া থানায় নিয়ে আসা হলে এসআই হাবিবুর রহমান এজাহার দায়ের করেন। থানার রেকর্ডপত্র যাচাই করে জানা যায়, আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

‎এই অভিযানে কুলাউড়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা বজায় রেখেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

Visited ৪৭ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।