ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

গোদাগাড়ীতে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে ভ্যানগাড়ি ও মালামাল দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

রাজশাহীর গোদাগাড়ীতে শারীরিকভাবে অক্ষম এক ব্যক্তিকে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় একটি মোটরচালিত ভ্যানগাড়ি ও বিক্রির জন্য মিষ্টি দ্রব্য সরবরাহ করা হয়েছে।

 

উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর গ্রামের শ্রী সুজন (পিতা রঞ্জিত) নামের ওই অক্ষম ব্যক্তিকে এই সহায়তা প্রদান করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ। বুধবার (২৭ আগস্ট) উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে তাকে ভ্যানগাড়ি ও মালামাল তুলে দেন ইউএনও।

 

এ সময় ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “আমরা চাই ভিক্ষুকরা যেন কর্মের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারেন। আশা করছি শারীরিকভাবে অক্ষম এই ব্যক্তি প্রদত্ত সহায়তা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারবেন।”

Visited ২১ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।