ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

গোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৫- ২০২৬ অর্থ বছরে খরিফ-২, মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহয়তা প্রনোদনা কর্মসুচূির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুভ উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার(০৪ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে। উপজেলা চত্বরে কৃষকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা, ওয়াসিম আকরাম,এলজিডি কর্মকর্তা আছহাবুর রহমান, হিসাব রক্ষক কর্মকর্তা আজিজুল রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা, রাইসুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার শুভ ভৌমিক, লাবনী আক্তার,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপ-সহকারী  কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, , রইস উদ্দিন, আব্দুর রাকিব প্রমুখ। উল্লেখ যে প্রতিজন কৃষক ১ বিঘা জমিতে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এম ওপি সার, মোট উপজেলায় ১০৫০ জন কৃষকের মাঝে এই প্রনোদনা বিতরণ করা হবে।

Visited ২২ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।