ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

চাঁপাইনবাবগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১০ ও ১১ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুল হক ভদু (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

পুলিশ জানায়, নাচোল উপজেলার সদর ইউনিয়নের ভেরেন্ডী গ্রামের এক দম্পতি গত ১৪ সেপ্টেম্বর ঢাকা যান। এই সুযোগে তাদের প্রতিবেশী নুরুল হক ভদু (৫০) রাতে বাড়িতে প্রবেশ করে এবং দুই শিশু কন্যাকে ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। মঙ্গলবার সকালে শিশুরা তাদের বাবা-মা বাড়ি ফিরলে ঘটনাটি খুলে বলে। এরপরই শিশুদের মা থানায় এসে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক নুরুল হক ভদুকে আটক করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Visited ২৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।