ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

চুনারুঘাট ও নবীগঞ্জসহ ১০২ এসি ল্যান্ডকে দায়িত্ব প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাট ও নবীগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। সহকারী কমিশনাররা (ভূমি) এসি ল্যান্ড হিসেবেই বেশি পরিচিত।

তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে আজ বুধবার (৩০ জুলাই) পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এসি ল্যান্ডের দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তাদের প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে। সে জন্য ধাপে ধাপে তাদের এসি ল্যান্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে।

Visited ২৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।