ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

জন্ম-মৃত্যু নিবন্ধনে বছরের সেরা ইউএনও আবুজর মো. ইজাজুল

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ১৮, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের ৫০৭টি উপজেলা ও সিটি করপোরেশনকে টপকে শীর্ষস্থান অর্জন করেছে পটুয়াখালীর দুমকী উপজেলা। ফলে টানা দুই মাস (মে ও জুন) শীর্ষে থাকা দুমকীর ইউএনও আবুজর মো. ইজাজুল হকের সাফল্যের পালকে যুক্ত হলো বর্ষসেরার মুকুটও।

সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, জন্ম-মৃত্যু নিবন্ধনে দুমকি উপজেলার অর্জন ১১৮.৫৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে দিনাজপুরের বিরল উপজেলা, যার সমন্বিত অর্জন ১১৬.৫২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা, অর্জন ১১৫.১১ শতাংশ।

দুমকী ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘এটা আমার একার নয় দুমকীবাসীর সাফল্য। জেলা প্রশাসক স্যার ও ডিডিএলজি স্যারকে অসংখ্য ধন্যবাদ, তাদের নির্দেশনা ও অনুপ্রেরণায় এটা সম্ভব হয়েছে। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। গ্রাম পুলিশ, ইউপি চেয়ারম্যান, সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা।’

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘এটা অবশ্যই কৃতিত্বপূর্ণ। আমি দুমকীর উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানাই। জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, পরিবার-পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই; তাদের সমন্বিত প্রয়াসের ফলেই এটি সম্ভব হয়েছে। দুমকীবাসীকেও আমার অভিনন্দন।’

বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবীব বলেন, ‘দুমকীর ইউএনও ইজাজুলকে ধন্যবাদ জানাই। তিনি গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে মিটিং করেন নিয়মিত। চেয়ারম্যান, সচিব দিয়ে মনিটরিং কার্যক্রম নিশ্চিত করেছেন। রুট লেভেলের সবাইকে জবাবদিহির আওতায় এনেছেন। সেজন্যই এই সফলতা। এটাকে মডেল হিসেবে বিবেচনা করলে অন্যরাও সফল হবে।

Visited ২৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।