ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

জামালপুর মাদারগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

 

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের মাদারগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার ১০ আগস্ট -২৫ সকাল ১১টার দিকে মাদারগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মাদারগঞ্জ উপজেলা চত্ত্বরে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের মাদারগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুলফিকার আলি বাবলুর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দৈনিক সংবাদ এর মাদারগঞ্জ প্রতিনিধি, আনিছুর রহমান আইয়ুব, যায়যায় দিনের হুমায়ুন কবির, জনকণ্ঠের – শাহিন, জনতার- শামীম, আমার দেশের – খাদেমুল, খোলা কাগজের- সাইফুল, পল্লীকন্ঠের – বজলুর রহমান,মানবজমিনের – আল্পনা,আমার সংবাদের – ইউসুফ আলী প্রমূখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একজন সাংবাদিক কে হত্যার মাধ্যমে বাক স্বাধীনতা ও গণ মাধ্যমের স্বাধীনতায় ভয়াবহ আঘাত হানা হয়েছে। তারা অবিলম্বে হত্যা কাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও পেশাগত দায়িত্ব পালনে স্বাধীন পরিবেশ তৈরির আহ্বান জানান।

এছাড়াও মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Visited ৩৪ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।