ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

জুলাই ২য় বর্ষ উপলক্ষে ভুলাইপাড়া দারুল কুরআন ইবতেদায়ী মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৬, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

সীতাকুণ্ড প্রতিনিধি:

জুলাই ২য় বর্ষ উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ভুলাইপাড়া দারুল কুরআন ইবতেদায়ী মাদ্রাসায় আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট ২০২৬, শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নুরানি বিভাগের সহকারী শিক্ষক করিম উদ্দিনের সঞ্চালনায় এবং মাদ্রাসার পরিচালক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বাড়বকুণ্ডের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এ.টি.এম. বদরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলাইপাড়া মসজিদ পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ। এছাড়া মাদ্রাসা কমিটির সভাপতি ও সাবেক মেম্বার জালাল আহমেদ, সদস্য কবির আহমদ, ওসমান গণী, নেজাম উদ্দিন, অভিভাবক সদস্য মহি উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও আব্দুল আলী মুহুরী জামে মসজিদের সভাপতি প্রফেসর আলী হোসেন, সেক্রেটারি হাফেজ শাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি নাসির উদ্দিন এবং সাবেক সেক্রেটারি নুর সোলায়মান অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ-না’ত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শিক্ষার্থীরা কিরাত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি ও বক্তব্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ.টি.এম. বদরুল ইসলাম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের কর্ণধার। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; নৈতিকতা, শৃঙ্খলা, সততা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের শিক্ষায়ও নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ভুলাইপাড়া দারুল কুরআন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। নিজেদের মেধা, যোগ্যতা ও প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, অন্যায়, অনৈতিকতা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একজন আদর্শ শিক্ষার্থীই ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

প্রধান অতিথি আরও বলেন, একটি সুন্দর, নৈতিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার ভিত্তি তৈরি হয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই। তাই শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন ব্যক্তিদের সম্মিলিতভাবে শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে হবে। মাদ্রাসাগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি দেশপ্রেম, মানবিকতা ও আধুনিক জ্ঞানের সমন্বয় ঘটিয়ে যোগ্য ও আদর্শ প্রজন্ম গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি প্রফেসর আলী হোসেন বলেন, নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মেধা, মনন ও প্রতিভা বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে।

অনুষ্ঠানের সভাপতি ও মাদ্রাসার পরিচালক আশরাফ উদ্দিন শিক্ষার্থীদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক জীবনযাপনের আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করা জরুরি। ভুলাইপাড়া দারুল কুরআন ইবতেদায়ী মাদ্রাসাকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

সবশেষে দেশ, জাতি, মাদ্রাসা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Visited ৩৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।