ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

জোরারগঞ্জ থানার অভিযানে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৭, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ২০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিআর-২৩৭/২৬ (জোরারগঞ্জ থানা) মামলার ৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২) ধারার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শাহরীয়ার হোসেন তারেককে (পিতা: সিরাজদ্দৌল্লা) গত ৬ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

অপরদিকে, এএসআই (নিঃ) মো. আব্দুল মমিন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৪০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাফায়েত হোসেন নয়নকে (পিতা: ছালেহ আহমদ) শুক্রবার ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে জোরারগঞ্জ থানার পশ্চিম অলিনগর এলাকা থেকে গ্রেপ্তার করেন।

জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Visited ৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।