ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযানে চারজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

 

ঝালকাঠি জেলা শহরের থানা রোডস্থ বিসমিল্লাহ হাউস ভবনে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।

 

রবিবার (১০ আগস্ট) দুপুর ১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝালকাঠির একটি দল অভিযান চালিয়ে মোঃ হাকিম (৩২), মোঃ মনির হোসেন (৪৫), মোঃ সাগর (৩২) ও মোঃ হুমায়ুন হাওলাদার (৪০)-কে আটক করে। তাদের কাছ থেকে ১০০ গ্রাম বিদেশি মদ, ৪ পিস ইয়াবা ও ৪০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে চার আসামিকে দণ্ড প্রদান করা হয়। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Visited ২৬ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।