ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’— সীতাকুণ্ডে আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৫, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান একদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘ বছর ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ও দেশের মুক্তিকামী মানুষের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতার ফলই এই গণঅভ্যুত্থান।”

বুধবার (৫ আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপি দীর্ঘদিন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে এসেছে। তিনি দাবি করেন, আন্দোলনের সময় ব্যক্তিগত জীবন, ব্যবসা-বাণিজ্য কিংবা কারাবরণের ভয়কে কখনো গুরুত্ব দেননি এবং আদর্শের প্রশ্নে কোনো আপস করেননি।

তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন এবং তারেক রহমানের নেতৃত্বে ইতিবাচক রাজনীতির মাধ্যমে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন। তবে এ অগ্রযাত্রা ব্যাহত করতে একটি মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, “কথা নয়, কাজ— সবার আগে বাংলাদেশ”—এই আদর্শকে সামনে রেখে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যাহ, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালেহ আহম্মদ ছলু, যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরীসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিটের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

Visited ৭ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।