ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

দৈনিক স্বদেশ বিচিত্রার প্রধান কার্যালয়ে হামলা ও সম্পাদকের প্রাণ নাশের হুমকির প্রতিবাদে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২৪, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

দৈনিক স্বদেশ বিচিত্রা’র সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরের প্রাণনাশ চেষ্টার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা স্বদেশ বিচিত্রা, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে দুপুর দুইটায় স্বদেশ বিচিত্রা পত্রিকার সহযোগী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও প্রাইমারী চিকিৎসক সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রকৌশলী গোলাম ছরওয়ার চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক – খবর বাংলা ২৪ ডটনেট,সম্পাদক ও প্রকাশক – ঐতিহাসিক বিগ ভলিউম বাঁশখালী, দিপাল অনিন্দ্য পাল “বিভাগীয় প্রধান দৈনিক স্বদেশ বিচিত্রা, স্বদেশ বিচিত্রা পত্রিকার বিশেষ প্রতিনিধি আবদুল হান্নান হীরা, মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি ও মোঃ আমজাদ হোসেন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি প্রমূখ।

বক্তারা বলেন, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক দেশ বরণ্য সাংবাদিক ও কবি অশোক ধরের উপর প্রাণনাশের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়ে হয়রানি করার প্রতিবাদ জানান ও দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানান। আরো বলেন, এই ধরনের নেক্কারজনক ঘটনা সাংবাদিকদের নিরাপত্তার কথা পুনরায় ভাবিয়ে তুলেছে। এখনই সময় সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এ দেশে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। অথচ এখন তাদেরই হত্যা, হত্যার চেষ্টা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। এটি এদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি। আমরা দ্রুত সাংবাদিক অশোক ধরের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

Visited ৪৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।