ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

নগরকান্দায় বাসের ধাক্কায় ৯০ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

ফরিদপুরের নগরকান্দায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোঃ কুদ্দুস মোল্লা (৯০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল প্রায় ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জয় বাংলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুদ্দুস মোল্লা সড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস তাকে সজোরে ধাক্কা দেয় এবং দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কুদ্দুস মোল্লা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনকগ্রামের মৃত আঃ হাকিম উদ্দিনের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, “বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে এখনো নিহতের পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Visited ৩৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।