ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

বাঁশখালীতে মামলার বাদীকে পিটিয়ে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৬, ২০২৫ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে মামলার বাদী মোজাহের আহমদ (৪৯)-কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রাতে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

পরে পুলিশ একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহত মোজাহের আহমদ একই এলাকার মো. শেয়ার আলীর ছেলে। তার ছোট ভাই মো. জহিরুল ইসলাম জানান, কয়েক মাস আগে মোজাহেরের ছেলে শাকিলকে মারধর করে স্থানীয় দেলোয়ার নামে এক ব্যক্তি। এ ঘটনায় মোজাহের বাদী হয়ে দেলোয়ারসহ মোট ২৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা চলতি বছরের ৯ মে তাদের ঘরে আগুন দেয় এবং দোকানের মালামাল লুটপাট করে।

জহিরুল জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ওই মামলায় হাজিরা দিয়ে তার ভাই মোজাহের বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব থেকে ওঁত পেতে থাকা মামলার বিবাদীরা তাকে ধরে নিয়ে যায়। এরপর হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে হত্যা করে এবং লাশ পুকুরে ফেলে দেয়।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Visited ১৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।