ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুর উপজেলার পল্লীতে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে মেহজাবিন আক্তার (২) ও তরিকুল ইসলামের মেয়ে তাহিয়া জান্নাত হুজাইফা (৩) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে প্রতিবেশী রহমত আলীর ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পরে প্রতিবেশিরা ঐ দুই শিশুকে ডোবার পানি থেকে ডাঙ্গায় তুললে ঘটনাস্থলেই মেহজাবিন আক্তারের মৃত্যু ঘটে এবং অপর শিশু তাহিয়া জান্নাত হুজাইফাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত: ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছে।

Visited ১৪ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।