ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

রাজবাড়ীতে ৮ বছরের শি’শুকে  ধ-র্ষ-ণের অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে আট বছর বয়সী এক শিশুকে ধ-র্ষ-ণে-র অভিযোগে দায়ের করা মামলায় সাইফুল খাঁ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর রাতে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রে-প্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল খাঁ ওই গ্রামের মৃ-ত মালু খাঁর ছেলে। পরে তাকে একই দিন দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৬টার দিকে শিশুটি বাড়ির কিছুটা দূরে অজিত শীলের বসতঘরের পেছনে আমড়া কুড়াতে যায়। এ সময় সাইফুল খাঁ শিশুটিকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে পাশের বাঁশবাগানে নিয়ে যায়। সেখানে তাকে ধ-র্ষ-ণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রক্তক্ষরণে অসুস্থ শিশুটিকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পাঁচ দিন পর সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় শিশুটির বাবা রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সাইফুল খাঁকে গ্রে-প্তার করে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু ধ-র্ষ-ণের অভিযোগে দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

পুলিশের তথ্যমতে, নারী ও শিশু নি-র্যা-তন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার নম্বর-১৪, তারিখ ৬ অক্টোবর ২০২৬।

Visited ১৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।