ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

রাজশাহীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ডেঙ্গু নিয়ন্ত্রণে লবস’র মশারি বিতরণ

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২১, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

অপুদাস, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি এবং মশারি বিতরণ করেছে বেসরকারি সেবা সংস্থা (এনজিও) লেডিস অর্গানাইজেশান ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস) রাজশাহী।

জানা গেছে, শিক্ষা সহায়তা ও মেধা বৃত্তি কর্মসূচির আওতায় এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

২১ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১১ টায় রাজশাহী সমাজসেবা কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’র (বিএনএফ) সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মমিন।

অনুষ্ঠানে লফসের প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, শহর সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মোঃ খায়রুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহম্মেদ স্বৃতি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন। অনুষ্ঠানে মশারি পাওয়া শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতা সম্পর্কে পরামর্শ দেন তিনি।

প্রধান অতিথি মোঃ আব্দুল মমিন বলেন, “বাড়ির আশেপাশে সবসময় পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে। কোথাও পানি জমতে দেয়া যাবে না। নিজে সচেতন হওয়া যথেষ্ট নয়, প্রতিবেশীদেরকেও সচেতন করতে হবে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।”

Visited ২৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।