ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

রাজশাহীতে ২৩ দফা দবিতে স্মারকলিপি প্রদান, স্বার্থ সংরক্ষণ কমিটি

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২১, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

অপুদাস, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে হোল্ডিং, ট্রেড লাইসেন্স ও পানির ট্যাক্স কমানো, মাদক ও কিশোরগ্যাং দমন, মশক নিধন, জলাবদ্ধতা ও সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় গুলোকে সচল করা। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু। সব ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা পুনঃস্থাপন। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে হকারদের পুনর্বাসন। নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রতি মাসে একটি গণশুনানি আয়োজন করা সহ ২৩ দফা দবিতে স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি।

বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম’র কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দরা। এসময় তারা বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এতে করে ন্যূনতম নাগরিক সেবা মিলছে না নগরবাসীর। পাশাপাশি নগরবাসীর উপর চাপিয়ে দেয়া হচ্ছে করের বোঝা।

সংকটের দ্রুত সমাধান দাবি করে তারা বলেন, একাধিক বার স্মাকলিপি প্রদানের পরও কর্ণপাত করছেন না কর্তৃপক্ষ। নাগরিক সুবিধা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা না নিয়ে গড়িমসি করা হলে আগামীতে কঠোর আন্দোলনে নামবে সংগঠনটি।

এসময় রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক অ্যাডভোকেট এনামুল হক ও সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Visited ১৪ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।