ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

শোকবার্তা”বিশিষ্ট সাংবাদিক আমিনুল রহমান টুকু ইন্তেকাল করেছেন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

বিশিষ্ট সাংবাদিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী এবং আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ এর সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু আজ সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ৯টা ৪০ ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর বিদেহী আত্মার মাগফেরাত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন—এই প্রার্থনা করছি।

আমিনুর রহমান টুকু দীর্ঘ চার দশক ধরে সাংবাদিকতা, সমাজসেবা ও মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। তিনি ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসাথে দৈনিক ঝিনাইদহ পত্রিকার সম্পাদক এবং জাতীয় সংবাদ সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। তাঁর ইন্তেকালে ঝিনাইদহ তথা জাতি হারালো একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক, সমাজসেবক ও মানবাধিকার কর্মী।

দৈনিক বাংলাদেশের মানচিত্র ঝিনাইদহ সংবাদ দাতা এর পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি।

Visited ২০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।