ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ বছরের শিশুকে পুকুরে ফেলার অভিযোগ,,আসামির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২২, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন  :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মাত্র ৬ বছরের এক শিশুকে হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কয়ড়া ইউনিয়নের সড়াতলা গ্রামের বাসিন্দা মোঃ মাজেদ খতগীর থানায় হাজির হয়ে অভিযোগ করেন যে, তার ছেলে মোঃ শাহীন (৬) গত ১৯ আগস্ট ২০২৫ তারিখ বিকাল অনুমানিক ৫টার দিকে খেলাধুলা করছিল। খেলার সময় আসামি বাবুলের বাড়ির তালগাছ থেকে একটি তাল পড়ে যায়। শিশুটি না বুঝে তালটি হাতে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল।

অভিযোগে বলা হয়, ওই সময় আসামি বাবুল দৌড়ে এসে শিশুটির ঘাড় ধরে তাকে চড়-থাপ্পড় মারতে থাকে এবং তালটি কেড়ে নেয়। পরে আসামি শিশুটিকে হত্যার উদ্দেশ্যে জোর করে টেনে-হিঁচড়ে মাওলানা রেজাউল করিম কাওছারির পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটিকে উঁচু করে তুলে পুকুরে ফেলে দেয়।

পরে এলাকাবাসী ঘটনাটি প্রত্যক্ষ করে শিশুটিকে পানির ভেতর থেকে উদ্ধার করে। এ ঘটনার পর ভুক্তভোগী পরিবার আসামির কাছে কারণ জানতে চাইলে, আসামি উল্টো বাদী ও তার পরিবারের সদস্যদেরকে মারধর এবং খুন-জখমের ভয়ভীতি প্রদর্শন করে।

ভুক্তভোগী পরিবার জানায়, তারা বিষয়টি এলাকায় অবগত করার পর থানায় লিখিত অভিযোগ করতে বিলম্ব হয়। অবশেষে বৃহস্পতিবার থানায় হাজির হয়ে আসামি বাবুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা বলছেন, এমন ঘটনায় শিশু ও পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। তারা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয় জানতে অভিযুক্ত বাবুলের মুঠোফোনে বার বার ফোন করেও তার স্বাক্ষাতকার নেওয়া যায়নি।

অভিযোগ প্রসঙ্গে উল্লাপাড়া মডেল থানার এস আই ছাত্তার বলেন, লিখিত অভিযোগ হাতে পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Visited ২৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।