ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডের ২৫ জন উদ্যোক্তা পেলেন বিএন্ডএফ কেয়ার-এর ১৫ লক্ষ টাকার বিনিয়োগ

admin
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

ই-কমার্স সেক্টরে কাজ করা সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন উদ্যোক্তার মাঝে ১৫ লক্ষ টাকার বিনিয়োগ প্রদান করেছে বিএন্ডএফ কর্পোরেট।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত Entrepreneur Hunt 2025 এর গালা ইভেন্টে এ বিনিয়োগ প্রদান করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএন্ডএফ কর্পোরেট-এর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ আশ্রাফুল আলম ভূঁইয়া এবং সঞ্চালনা করেন আসিফ বিন ইউসুফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেসা বেগম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব তাজাম্মাল হোসেন, প্রবীণ লেখক ও শিক্ষাবিদ মাস্টার নজির আহমেদ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব আবদুল্লাহ আল কাইয়ুম এবং বিএন্ডএফ কর্পোরেট-এর কান্ট্রি ডিরেক্টর মোঃ সাহেদ ইকবাল রিফাত।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন উদ্যোক্তাকে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৫ লক্ষ টাকার বিনিয়োগ প্রদান করা হয়। উদ্যোক্তাদের ভেরিফিকেশন তথ্য অনুযায়ী, কেউ বেকিং, কেউ অর্গানিক তেল উৎপাদন, অর্গানিক চাষাবাদ ও এগ্রো প্রোডাক্টস নিয়ে কাজ করছেন। এছাড়াও কয়েকজন প্রসাধনী ও জুয়েলারি সামগ্রীর ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।

বিএন্ডএফ কর্পোরেট বিশ্বাস করে, এই বিনিয়োগ স্থানীয় উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং সীতাকুণ্ডের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Visited ২৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।