ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

‘অনেক চেষ্টা করেছি কেসিনো থেকে বাচতে পারলাম না’- যুবকের লাশ উদ্ধার

admin
আগস্ট ১০, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

আশুলিয়ার মানিকগঞ্জ পাড়া এক ভাড়া বাসা থেকে রাব্বি (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার লাশের পাশ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়। আর তাতে লেখা ছিল- ‘অনেক চেষ্টা করেছি কেসিনো থেকে বাচতে পারলাম না’ ‘কেসিনো জীবন শেষ কেসিনো ধ্বংস কেসিনো মৃত্যু তাই যুব সমাজ সাবধান’ সহ নানা কথা।

রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর মানিকগঞ্জ পাড়া কবরস্থান রোড এলাকার মিলন মৃধার বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাব্বি (২৮) নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ বালাপাড়া এলাকার মোঃ ছবির আলীর ছেলে। সে তার স্ত্রীর সাথে ওই বাড়িতে বাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

পুলিশ জানায়, বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এ সময় তার লাশের পাশ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। ডায়েরিতে জুয়ার সাথে জড়িত থাকার বিষয়ে অনেক কিছু লেখা রয়েছে। এছাড়াও স্থানীয়রা সহ পরিবারের স্বজনদের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়, সে জুয়া ও মাদকের সাথে জড়িত ছিল। এ কারণে সে কিছু ঋণ হয়। তাই হয়তো হতাশাগ্রস্থ থেকে সে আত্মহত্যা করেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান রমজান আলী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Visited ৬৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।