ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

পটুয়াখালী কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ বিক্রেতা আটক

admin
আগস্ট ১২, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মো.ইমরান জমদ্দার (২৭) নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের নমরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।তার বাড়ী পার্শ্ববর্তী আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামে। সে ওই গ্রামের জলিল জমদ্দারের ছেলে।

এই ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মাললা হয়েছে।কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জহিরুল ইসলাম জানান, পেশাদার এ মাদক বিক্রেতা গাঁজা বিক্রির উদ্দেশ্যে নমরহাট বাজারে আসলে স্থানীয়দের গোপন সংবাদে তাকে আটক করা হয়।

Visited ২৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।