ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ড: কোরবানির ৭ গরুসহ ৬ বসতঘর পুড়ে ছাই, পথে বসেছে ৬ পরিবার

নিজস্ব প্রতিবেদক
মে ১৩, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের রাউজান উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা গরুসহ মোট ৭টি গরু এবং ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়া মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন একই পরিবারের আবুল কালাম, সামশুল আলম, ফজলুর রহমান, আবদুর রহমান, হাবিবুর রহমান ও আবু তাহের। আগুনে তাদের বসতঘর, রান্নাঘর, আসবাবপত্র, নগদ টাকা, কাপড়চোপড় ও গবাদিপশুসহ সবকিছু পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আবুল কালাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কোরবানির হাটে বিক্রির জন্য অনেক কষ্ট করে দুটি গরু প্রস্তুত করেছিলাম। আগুনে সেগুলোসহ মোট ৭টি গরু পুড়ে মারা গেছে। শুধু একটি বাছুরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। একটি লুঙ্গি ও গেঞ্জি ছাড়া ঘর থেকে কিছুই বের করতে পারিনি।”

আরেক ক্ষতিগ্রস্ত গৃহবধূ তৈয়্যবা আক্তার বলেন, “সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর রাউজান স্টেশনের কর্মকর্তা শামছুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাদের পৌঁছানোর আগেই ৭টি গরু ও কয়েকটি বসতঘর পুড়ে যায়। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

Visited ২৭ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।