ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সখীপুরে মেয়ের চোখের সামনে মায়ের নির্মম হত্যাকাণ্ড

admin
আগস্ট ৩, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর ছুরিকাঘাতে কাকলী আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ রোববার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে পৌর শহরের জেলখানা মোড় এলাকার কালিদাস রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী মেহেদী হাসান ঘটনার পরপরই পালিয়ে গেছেন।

নিহত কাকলী আক্তারের বাড়ি সখীপুর উপজেলার ইছাদিঘীর আতিয়াপাড়া গ্রামে। কাকলী তার স্বামী এবং দুই সন্তানসহ ছয় মাস ধরে জেলখানা মোড় কালিদাস রোডে ভাড়া বাসায় থাকতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত কাকলীর মেয়ে মেরি আক্তার বলেন, আমার আব্বা ভালা না। আম্মু আব্বারে ডিবোর্স দিব। আমি আর আম্মু কাপড় গোছাইতেছিলাম বাড়ি যামু গা, আব্বা-আম্মুর কথা-কাটাকাটির এক পর্যায়ে, আব্বা ঘরের মাংস কাটার ছুরি দিয়ে পিছন থেকে আম্মুর শরীরে উপর্যুপরি আঘাত করেন। আমার আম্মু কান্না করতে করতে ঘটনাস্থলে মইরা গেছে গা।

নিহত কাকলীর চাচাতো ভাই সাইফুল ইসলাম বলেন, অনেকদিন যাবত তাদের মধ্যে পারিবারিক কলহ চলতাছে। স্বামী ঢাকা থেকে আসলেই মারপিট করত, খরচপাতি দিত না। আমরা পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করছিলাম, এর মাঝেই এই ঘটনা ঘটল। আমি সঠিক বিচাই চাই প্রশাসনের কাছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে। নিহতের স্বামী ঢাকায় কোথাও কাজ করত। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছিল না। ঘটনার পর থেকে আসামি মেহেদী পলাতক রয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

Visited ১৪ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।