ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সুজানগর পেঁয়াজ হাটে মূল্যবৃদ্ধি অস্বস্তিতে ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

আজ বুধবার পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী পেঁয়াজ হাটে ব্যাপক ভিড় ও সরব কেনাবেচা লক্ষ্য করা গেছে। কৃষক ও পাইকারদের মধ্যে সকাল থেকেই হাটজুড়ে লেনদেন ছিল জমজমাট। এদিন প্রতি মণ পিয়াজ ২১৫০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে, যেখানে দিনের শুরুতে দর ছিল ২১০০ টাকা।

স্থানীয় চাষি মতিউর রহমান বলেন, “গত সপ্তাহে আমরা ১৮০০ থেকে ১৯০০ টাকার মধ্যে বিক্রি করেছি। আজ হঠাৎ চাহিদা বাড়ায় দামও কিছুটা উঠেছে।”একই হাটের এক পাইকার রফিকুল ইসলাম জানান, বৃষ্টিপাতজনিত কারণে দেশীয় পেঁয়াজের ওপর নির্ভরতা বেড়েছে, যার ফলে বাজারে দাম বাড়ছে।

পেঁয়াজ হাটে আসা অনেক খুচরা বিক্রেতা ও মধ্যস্বত্বভোগী জানান, আজকের হাটে গড় মূল্য ২১০০ থেকে ২১৫০ টাকার মধ্যে থাকলেও আগামী হাটে আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাধারণ ক্রেতাদের জন্য এই মূল্যবৃদ্ধি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, পাবনার সুজানগর অঞ্চলটি পিয়াজ উৎপাদনে দেশের অন্যতম প্রধান এলাকা হিসেবে পরিচিত। এখানে প্রতি সপ্তাহে শত শত মণ পিয়াজ কেনাবেচা হয়।

Visited ২৭ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।