ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন  

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

কাশিয়ানীতে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ(০৩ সেপ্টেম্বর ) বুধবার সকাল ১০ টার সময় কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাশিয়ানী উপজেলা বিএনপি এ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

কাশিয়ানী উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগাঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি তার বক্তব্যে বলেন ফ্যাসিস্ট সরকার এ দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তাদের দোসর রয়ে গেছে, তারাই দেশে চলমান গনতন্ত্র পুর্নগঠনে চলমান আন্দোলন বাঁধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট সরকার এ দেশের মানুষের বাক স্বাধীনতা মৌলিক অধিকার হরন করেছিল। সেই সাথে সামাজিক অধিকার হরন করেছে। রাজনৈতিক ইতিহাস বলে কোন ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার,অত্যাচারী সরকার জনগণ দ্বারা বিতাড়িত হয়ে দেশ থেকে পালিয়ে গেলে আর ফিরে আসে না বলে – মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধার সঞ্চালনায় আর ও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মুন্সী আজিজুল হক, সহসভাপতি সফিকুল ইসলাম সফি, ছাত্র বিষায়ক সম্পাদক বিল্লাল খান, কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক সিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল,সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু , বক্তব্য রাখেন।

এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Visited ২৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।