ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত, মাত্রা ৫.৪ রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সুন্নাতুল ইসলাম নিরব, স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় আজ রাত ১১ টা ৪২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। মোবাইল অ্যাপ ও অনলাইন ভূমিকম্প মনিটরিং সিস্টেমে পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫.৪।

ভূমিকম্পটি প্রায় ১২১ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে এর সুনির্দিষ্ট উৎপত্তিস্থল (এপিসেন্টার) এবং গভীরতা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় পর্যায়ে কম্পন অনুভূত হলেও কোনো বড় ধরনের আতঙ্ক বা মানুষজনের বাড়ি থেকে বের হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানা গেছে। পাশাপাশি এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।

Visited ১২ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।