ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
জুন ৪, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। দেশের সব মহানগরে একই কর্মসূচি পালনের কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবেই এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। এর প্রভাব কৃষি, শিল্প ও পরিবহন খাতে পড়বে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বৃদ্ধি পাবে। তারা জনগণের স্বার্থে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

জামায়াতের নেতারা অভিযোগ করেন, বারবার বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে। তারা দুর্নীতি ও অপচয় রোধের মাধ্যমে বিদ্যুৎ খাতকে জনবান্ধব করার দাবি জানান।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

Visited ৫ times, ৪ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।