ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

ফেনী সোনাগাজীতে বিএনপির ৯নং ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

সোনাগাজী উপজেলার আওতাধীন ৯টি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা বিএনপি।

গতকাল মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু ও সদস্য সচিব সেয়দ আসলাম ভূঁইয়া এই ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও কার্যক্রমকে গণতান্ত্রিক ধারায় পুনর্গঠনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অচিরেই সকল ইউনিয়নে নতুন কমিটি গঠনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।

বিএনপির স্থানীয় নেতারা জানান, নতুন করে তৃণমূলকে শক্তিশালী করতে এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতেই এই বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় বিএনপি কর্মী-সমর্থকদের মাঝে উৎসাহ ও প্রত্যাশা লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে একটি বলিষ্ঠ ও তৃণমূলভিত্তিক সংগঠন গড়ে উঠবে, যা ভবিষ্যতে রাজনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Visited ১৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।