ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী রিগান গ্রেফতার, তার বিরুদ্ধে রয়েছে ১৩টি মামলা

নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ রিগান নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (৭ জুন) রাতে সদর থানার সুহিলপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি চৌকস টিম সুহিলপুর ইউনিয়নের জনতা ব্যাংকের সামনে অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে শীর্ষ ছিনতাইকারী রিগানকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ, যা পরবর্তীতে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত রিগান ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কান্দিপাড়া এলাকার মৃত ইয়াছিন মিয়ার ছেলে। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, রিগান ওই অঞ্চলের একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ইতিপূর্বে ১টি হত্যা মামলা, ৯টি ডাকাতির প্রস্তুতি, ১টি মাদক এবং অন্যান্য ধারায় ২টিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

এই ঘটনার পর গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অস্ত্র আইনে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

Visited ১৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।