ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

ব্রিজের একাংশ ধসে চরম দুর্ভোগে ভূরুঙ্গামারীর মানিককাজীবাসী

নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সুন্নাতুল ইসলাম নিরব, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মানিককাজী এলাকার একটি গুরুত্বপূর্ণ ব্রিজের একাংশ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার করছেন পথচারী, শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সম্প্রতি ব্রিজের একাংশ ধসে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহন এবং কৃষিপণ্য আনা-নেওয়ায় ব্যাপক সমস্যা দেখা দিয়েছে।

এলাকাবাসী জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় বিকল্প পথে চলাচল করতে অতিরিক্ত সময় ও খরচ গুনতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই ক্ষতিগ্রস্ত অংশ অতিক্রম করছেন।

যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের প্রশ্ন, দুর্ঘটনা ঘটার পরই কি কর্তৃপক্ষের টনক নড়বে, নাকি তার আগেই নেওয়া হবে কার্যকর পদক্ষেপ?

Visited ১৪ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।