ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

শ্রুতি পালের মৃত্যুকে ঘিরে তানভীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে পরিবারের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে কলেজছাত্রী শ্রুতি পালের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তানভীর ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার বিকেল ৫টায় মিরসরাইয়ের মোজাম্মেল টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে তানভীরের পরিবারের সদস্যরা বলেন, একটি স্বার্থান্বেষী মহল প্রকৃত ঘটনা আড়াল করে তাদের পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

তারা অভিযোগ করেন, শ্রুতি পালের মৃত্যুর ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি চক্র ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য প্রচার করছে। এর ফলে পরিবারটি মানসিক, সামাজিক ও ব্যক্তিগতভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, ঘটনার শুরু থেকেই তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। তদন্ত শেষ হওয়ার আগেই কাউকে দোষারোপ করা কিংবা গুজব ছড়ানো সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

তারা সংশ্লিষ্ট তদন্ত সংস্থার প্রতি নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের আহ্বান জানিয়ে বলেন, “আমরা প্রকৃত সত্য উদঘাটন চাই। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত দায়ীরা আইনের আওতায় আসুক।”

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।

সংবাদ সম্মেলনে তানভীরের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। তারা দাবি করেন, চলমান তদন্তকে প্রভাবিত করার অপচেষ্টা বন্ধ না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

Visited ২৬ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।