ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সাংবাদিক তরিকুল শিবলী এর পরিবারকে দুই লক্ষ টাকা দিলেন ইসলামী ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন সাংবাদিক তরিকুল শিবলী। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডাকসুর নবনির্বাচিত ছাত্রশিবিরের ভিপি সাদিক কায়েম ও অন্যান্য নেতাকর্মীরা।

তাদের সাথে চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে বলছে—

“আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।”

অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা!

সাদিক কায়েম তার পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা পৌঁছে দিয়েছেন। তারা আরও বলছেন আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো, ইনশাআল্লাহ।

তারা বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য সকলের কাছে দোয়া চাইছেন।

Visited ২৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।